Sunday, November 15, 2015

মাইক্রো সিম


 মাইক্রো সিম

 নিচের মোবাইলটি মাইক্রো সিম দ্বারা চালিত




আমরা অনেকই মাইক্রো সিম সম্পর্কে পরিচিত। আধুনিক স্মার্ট ফোনট্যাবপ্যাড গুলিতে আজকাল মাইক্রো সিম ব্যাবহার হয়ে থাকে। আসুন দেখি কিভাবে বাড়িতে বসে মাইক্রো সিমে রুপান্তর করবেন





উপরে একটা পি ডি এফ ফাইল দেয়া আছে, A4 সাইজের প্রিন্ট করে নিতে হবে। কাগজের যেখানে সিমের নকশা দেয়া আছেঠিক সেখানে বসিয়ে ৫টি সরল রেখা বরাবর সমান সমান ভাবে পেন্সিল দিয়ে দাগ কেটে নিবেন। তারপর ধারালো কেঁচি দিয়ে দাগ বরাবর চারিদিক দিয়ে সিম কার্ড টি কেটে ফেলবেন। এই ভাবে মাইক্রো সিম তৈরি করা সম্ভব। তবে খুব খেয়াল রাখতে হবে প্রিন্টিংটা যাতে সমান মাপে হয়। পি ডি এফ ফাইলে একটা রুলারের আর ছবি দেয়া আছেএকটা রুলার নিয়ে ছবির রুলার এর মাপ (মিলি মিটারঠিক আছে কিনা মিলিয়ে নিতে পারেন





বাড়িতে যদি প্রিন্টার না থাকে তাহলে পি ডি এফ ফাইল টা ওপেন করে ১০০ভিউ রেখেস্ক্রীন এর উপরে সিম রেখে নকশা অনুযায়ী দাগ কেটে সিমটা কেটে নিতে পারেন। আর হ্যাঁ স্ক্রীন রেজোলিউশান ডিফল্ট করে করবেন

মাইক্রো সিম চাইলেই আপনি মোবাইল ফোনের গ্রাহক সেবায় গিয়ে কিছু এক্সট্রা চার্জ দিয়ে আবার কিছুদিন পরে গ্রাহক সেবায় গিয়ে নতুন মাইক্রো সিম তুলে আনতে পারেন।





স্মার্টফোন এবং ট্যাব ব্যবহারকারীদের জীবনকে আরও সহজ ও আনন্দময় করে তুলতে গ্রামীণফোন নিয়ে এলো মাইক্রো সিমকার্ড। মাইক্রো সিমকার্ড প্রচলিত সিম কার্ডের ক্ষুদ্র সংস্করণ যা আধুনিক স্মার্টফোন, ট্যাব এবং অন্যান্য Micro Sim ব্যবহার উপযোগী ডিভাইসের জন্য বিশেষভাবে ডিজাইন করা। এছাড়াও দেশের সকল গ্রামীণফোন সেন্টারে ন্যানো সিম কার্ড পাওয়া যাচ্ছে ২৪শে ডিসেম্বর ২০১২ থেকে । সম্মানিত বর্তমান ও নতুন গ্রাহকগণ এই ন্যানো সিম  কার্ড পেতে পারেন। ন্যানো সিম কার্ড, যেটি চতুর্থ প্রজন্মের সিম কার্ড নামেও পরিচিত, মূলতঃ স্মার্টফোনের (আইফোন-৫ ইত্যাদি) উপযোগী করে তৈরিকৃত বিশেষ ধরনের সিম কার্ড। বিশেষ দ্রষ্টব্য: মাইক্রো সিম কার্ডটি পাওয়া যাবে নিকটস্থ গ্রামীণফোন সেন্টারে এই সুবিধা নতুন ও বর্তমান গ্রাহকগণ উপভোগ করতে পারবেন। বর্তমান গ্রাহকগণ মাইক্রো সিম কার্ড পেতে প্রচলিত সিম রিপ্লেসমেন্ট প্রসেস অনুসরণ করা হবে মাইক্রো সিম কার্ড-এর জন্য গ্রাহকদের বাড়তি কোন চার্জ দিতে হবে না নতুন সংযোগের ক্ষেত্রে প্রচলিত নিয়ম অনুসরণ করা হবে রিপ্লেসমেন্ট-এর ক্ষেত্রে নিয়মিত চার্জ (৫০ টাকা ভ্যাটসহ) প্রযোজ্য হবে আপনার মাইক্রো সিম কার্ডটি আজই সংগ্রহ করুন !!!

বাণী চিরন্তণী - জীবন

জীবন নিয়ে বাণী: ০১। আমাদের জীবনের উদ্দেশ্য সুখী হওয়া। – দালাই লামা ০২। অন্যের জন্য বেঁচে থাকা জীবনই সার্থক জীবন। -আলবার্ট আইনস্টাইন ০৩। আম...