Sunday, December 13, 2015

লেবু আর লবঙ্গ দিয়ে মশা তাড়ান আনন্দে

লেবু আর লবঙ্গ দিয়ে মশা তাড়ান আনন্দে
 মশার উপদ্রবে  আপনার ঘরে থাকতে কষ্ট হচ্ছে? মশা এর হাত থেকে বাঁচতে একেকজন একেক পদ্ধতি অবলম্বন করে যাচ্ছি কেউ ইলেকট্রিক কয়েল, কেউ ধুপকাঠি আবার কেউ নরমান কয়েল ব্যবহার করেন এছাড়া সুগন্ধের জন্য ঘর-বাড়িতে সুগন্ধী ধুপকাঠি জ্বালানো হয় এতে সাময়িক সমাধান হচ্ছে বটে; তবে একটা বিরাট গোলমাল বেধে যাচ্ছে কিন্তু আপনি জানেন কি, এই কয়েল এবং ধুপকাঠি উভয়ই ঘটাতে পারে ক্যানসারের মত ভয়াবহ রোগ?
তাইওয়ান এবং চীনে সংক্রান্ত গবেষণায় প্রমাণিত, মশার কয়েল এবং ধুপকাঠি শুধু ফুসফুসের জন্যই ক্ষতিকর নয় বরং এর জেরে ক্যান্সারও হতে পারে। তবে ধোঁয়াবিহীন কয়েলে উপাদানগুলি কম থাকলেও, সেগুলি থেকে বিশাল পরিমাণে কার্বন মনোক্সাইড নির্গত হয়। এটিও ফুসফুসের জন্য ক্ষতিকর

চেস্ট রিসার্চ ফাউন্ডেশনের ডিরেক্টর সন্দীপ সালভির দাবি, কয়েল এবং সুগন্ধী ধুপকাঠিতে কার্সিনোজেন থাকে। তার মতে, বদ্ধঘরে একটি মশার ধুপ জ্বালানো প্রায় ১০০টি সিগারেট খাওয়ার সমান।এছাড়া এই ধুপকাঠিগুলি টক্সিক। কারণ, এতে সিসা, লোহা এবং ম্যাঙ্গানিজ থাকে। মশার কয়েলেও পাইরেথ্রিন নামে একটি কীটনাশক থাকে, যা ফুসফুসের পক্ষে ক্ষতিকর বলেও জানান এই চিকিৎসক

প্রশ্ন উঠতেই পারে, মশা রিপেলেন্ট ম্যাট এবং লিকুইডেটরগুলি কি নিরাপদ? যদিও এই দুইয়ের ওপর এখনও গবেষণা হয়নি, বিষয়ে সালভি জানিয়েছেন, এই গ্যাসিয়াস পলিউশনও ফুসফুসে তীব্র জ্বালা সৃষ্টি করতে পারে
জানা যায়, বছরখানেক আগে মশার কয়েল এবং ধুপকাঠির কার্সিনোজেনিক উপাদান নিয়ে গবেষণা হয়েছে। যে স্থানের তাপমাত্রা বেশি, যেমন- ভারত,বাংলাদেশ এবং চীন; সেখানেই মশার উপদ্রব দেখা যায়। তাই ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো শীতল স্থানে সংক্রান্ত কোনও গবেষণা হয়নি

আপনি অ্যারোসল দিয়েও কোনো কাজ রেজাল্ট পাচ্ছেন না আবার বেশি অ্যারোসল বা কয়েল জ্বালালে বাচ্চাদের ক্ষতির ভয় আছে আরমশারি তো জঞ্জলের বোঝা তাহলে, এখন কী করা যায়? আর নেই দুসচিন্তা একটুখানি বুদ্ধি খাটান তাহলেই সব সমাধান পেয়ে যাবেন, আর তা আপনার হাতের নাগালের মধ্যে   একটি মাত্র সাধারণ টিপসে মশার গুস্টি শুদ্ধ দূর হবে  মশারা বাপ বাপ বলে ছুটে পালাবে নিজের ঘরে নিজেই  তৈরি করে নিন মশা তাড়ানোর জম

টিপস: ডেঙ্গু, চিকেনগুনিয়া, ম্যালেরিয়ার মতো রোগের হাত থেকে বাঁচতে দরজা এবং জানালায় মশার-নেট লাগানো উচিত এবং বিছানায় মশারি খাটিয়ে ঘুমনো উচিত। এছাড়া আর একটি সহজ উপায় অবলম্বন করে এই ছোট্ট পতঙ্গকে তাড়াতে পারেন
মাত্র একটি পাতি লেবু এবং ১০টি লবঙ্গ নিন পাতি লেবুটি মাঝখান দিয়ে কেটে নিন এরপর সেই পাতিলেবুর কাটা অংশে ৫টি/৬টি করে লবঙ্গ গুঁজে দিন বাটিতে করে ঘরের নির্দিষ্ট জায়গায় রেখে দিন দেখুন, কিছুক্ষণের মধ্যেই মশারা ঘর থেকে বাপ বাপ বলে পালাবে কি ভাবছেন? মজা করছি? না, মজা না দেখুন না, ম্যাজিকটি
আর অ্যারোসলের মতো এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। তাই নিঃশ্চিন্তে ব্যবহার করতে পারেন এটা

(তথ্য ও ছবি ইন্টারনেট থেকে সংগৃহীত)


No comments:

Post a Comment

বাণী চিরন্তণী - জীবন

জীবন নিয়ে বাণী: ০১। আমাদের জীবনের উদ্দেশ্য সুখী হওয়া। – দালাই লামা ০২। অন্যের জন্য বেঁচে থাকা জীবনই সার্থক জীবন। -আলবার্ট আইনস্টাইন ০৩। আম...