Thursday, August 11, 2016

Bar B Q Recipe বারবিকিউ

বারবিকিউ রেসেপি


(-১০ জনের জন্য
মুরগীর মাংস                   কেজি 
সিরকা/টক দই                 / কাপ 
সয়াসস                          চা চামচ 
আদা বাটা                      পরিমান মত 
রসুন বাটা                      পরিমান মত 
পেয়াজ বাটা                  পরিমান মত 
হলুদ গুরা                       আল্প পরিমানে 
মরিচ গুরা                    প্রয়োজন মত 
গরম মসলার (দারুচিনিএলাচিলবঙ্গ)    পরিমান মত 
১০সয়াবিন তেল                আধা কাপ 
১১কাঁচা মরিচ                  ইচ্ছা হলে কুচি কুচি করে দিতে পারেন 
১২রান্নার জন্য এক থেকে দের কেজি কয়লা লাগবে। সাধারন কাঠকয়লার দাম কেজি প্রতি ১৫-২০ টাকা আর সোনা কয়লা ৪০-৫০ টাকা (এই কয়লায় তাপ অনেক বেশি) কামারের দোকানের আশে পাশে কয়লা কিনতে পাওয়া যায়। 
১৩চুলাঃ কাবার বানানোর বিশেষ চুলা কিনতে পাওয়া যায়সাইজ আনুসারে দাম পরবে 5০০-২০০০টাকা। চুলা না থাকলে বড় কড়াই ব্যাবহার করতে পারেন  শিক এর জন্য সাইকেলের চাকার স্পোক ব্যাবহার করতে পারেনস্থান ভেদে প্রতি পিসের দাম পরবে - টাকা। ভ্যানের স্পোক বেশি মোটা হয়দাম -১০ টাকা। 


প্রস্তুত প্রণালীঃ 
প্রথমে মুরগির মাংসগুলো কাটা চামচ অথবা চাকু দিয়ে কেঁচে,থেতলিয়ে দিন এতে করে মাংসের ভেতরে মসলা ঢুকতে সুবিধা হবে। তারপর মাংসের সাথে ভিনেগার আর সয়াসস ভাল ভাবে মিশিয়ে  ঘন্টার জন্য রেখে দিন। 

এক ঘন্টা পর অন্যসব মসলা ভাল ভাবে মিশিয়ে  থেকে  ঘন্টা রেখে দেবেন। এই ফাকে চুলোর মাঝে কয়লা জ্বালিয়ে নিন। মাংস মেরিনেট হবার পরে শিকের ভেতর মাংস ঢুকিয়ে অথবা শিক দিয়ে নেট বানিয়ে মসলা মাখানো মাংস চূলার উপর বসিয়ে দিন। 


মনে রাখবেন কয়লা জলন্ত অবস্থায় থাকলেও কয়লায় যেন আগুন না জ্বলে (!?) কয়লায় আগুনের শিখা থাকলে মাংস পুড়ে যাবে। কয়লায় একটু পরপর পাখা দিয়ে বাতাস করুন এতে করে কয়লা নিভে যাবে না। অনবরত বাতাস দিয়েন না তাহলে কয়লা দ্রুত পুরবে এবং এতে কয়লা বেশি লাগবে। একটু পরপর মাংসের টুকরা গুলো উল্টিয়ে দিন। মাংসের সব পাশই যেন পোড়ানো হয় সে দিকে খেয়াল রাখবেন। মাংস উল্টানোর আগে ছোট একটা ব্রাশ দিয়ে মাংসের গায়ে সয়াবিন তেল / ঘি মাখিয়ে দিতে পরেন। এতে করে মাংস পুড়বে না। মাংসের রঙ লালচে বাদামি হয়ে গেলে নামিয়ে ফেলুন।







পরিবেশন:
নান রুটির সাথে গরম গরম পরিবেশন করুন। 


আরো জেনে নিন

* ঘরের মধ্যে বারবিকিউ করলে জানালা বা দরজা এক-আধটা খোলা রাখুন।
* কয়লা বা কাঠের আঁচ ঝলসানো মাংসেই সেরা স্বাদ পাবেন।
* বারবিকিউয়ের চুলা কিভাবে ব্যবহার করা হবে, বিক্রেতার কাছে পরিষ্কার করে জেনে নিন।
* বারবিকিউর মাছ ও মাংস ম্যারিনেট করতে হবে অন্তত এক ঘণ্টা। সময় হাতে থাকলে তিন-চার ঘণ্টা হলে আরো ভালো।
* কয়লার তাপে বারবিকিউ হলে বারান্দা বা ছাদে আঁচ দিয়ে, ধোঁয়া কমিয়ে বারবিকিউ উনুন ঘরেও নিয়ে আসা যেতে পারে।
* মাংস বা মাছের পিসের ওজন ৫০ থেকে ৬০ গ্রামের বেশি হবে না।


----------সংবিধিবদ্ধ সর্তকীকরণ---------- কয়লার আগুন সাবধানে ব্যাবহার করবেন। খুব বাতাসে কয়লা জ্বালাবেন না। 
রান্না শেষ হলে সব কয়লাপানি দিয়ে নিভিয়ে ফেলুন।

No comments:

Post a Comment

বাণী চিরন্তণী - জীবন

জীবন নিয়ে বাণী: ০১। আমাদের জীবনের উদ্দেশ্য সুখী হওয়া। – দালাই লামা ০২। অন্যের জন্য বেঁচে থাকা জীবনই সার্থক জীবন। -আলবার্ট আইনস্টাইন ০৩। আম...