বন্ধু মানে শুধু পাশে থাকা নয়, বন্ধু মানে মন দিয়ে অনুভব করা।

বন্ধুত্ব নিয়ে জ্ঞানীদের বাণী:
১) একজন সত্যিকারের বন্ধু তোমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।
– অস্কার ওয়াইল্ড
২) কখনো কোনো বন্ধুকে আঘাত করো না , এমনকি ঠাট্টা করেও না।
– সিসরো
৩) একটি বই একশোটি বন্ধুর সমান কিন্তু একজন ভালো বন্ধু পুরো একটি লাইব্রেরির সমান।
– ডঃ এ.পি জে আব্দুল কালাম
১) প্রত্যেক নতুন জিনিসকেই উৎকৃষ্ট মনে হয়। কিন্তু, বন্ধুত্ব যতই পুরাতন হয়,ততই উৎকৃষ্ট ও দৃঢ় হয়।
- এরিস্টটল।
৪) দুর্ভাগ্যবান তারাই যাদের প্রকৃত বন্ধু নেই।
– এরিস্টটল
৫) যে তোমার দোষ ধরে বন্ধু সেই জন, সম্মুখে তারিফ করে দুষমন সে জন।
- হযরত ওমর ফারুখ (রাঃ)
৬) "ভাই হলো সোনা আর বন্ধু হলো হিরা"
হযরত আলী (রা:) বলেছেন যে, ভাই হল সোনা আর বন্ধু হল হীরা। তখন এক ব্যক্তি প্রশ্ন করলেন যে, কিভাবে ভাইয়ের থেকে বন্ধুর গুরুত্ব বেশি হয়? তখন হযরত আলী (রা:) বললেন: সোনা ভেঙ্গে আগের রূপে ফেরানো যায় কিন্তু হেরা একবার রূপ পরিবর্তন করলে আর আগের রূপে ফেরানো যায় না। সুতরাং ভাইয়ের সাথে যতই ঝামেলা হোক না কেনো আগে রূপে ফিরে আসা যায় কিন্তু বন্ধুত্ব একবার ভেঙ্গে গেলে আর আগের জায়গায় ফিরে আসে না।
৭) গোলাপ যেমন একটি বিশেষ জাতের ফুল, বন্ধু তেমনি একটি বিশেষ জাতের মানুষ।
- রবীন্দ্রনাথ ঠাকুর
৮) আমরা বন্ধুর কাছ থেকে মমতা চাই, সমবেদনা চাই, সাহায্য চাই ও সেই জন্যই বন্ধুকে চাই।
- রবীন্দ্রনাথ ঠাকুর
৯) বন্ধুর আঘাতটাও বিশ্বাসী; কিন্তু শত্রুর চুম্বনটাও বিশ্বাসঘাতক।
- হযরত সুলেমান (আ:)
১০) যে সবার বন্ধু হয়, সে আসলে কারো বন্ধু নয়।
-এরিস্টট
১১) বন্ধুত্বকে একমাত্র বন্ধুত্ব ছাড়া কেনা যায় না।
-টমাস উইলসন
১২) এমন বন্ধু পরিত্যাগ কর, যে তোমার শত্রুর সঙ্গে ওঠাবসা করে।
-শেখ সাদী
১৩) সৎলোকের সোহবত তোমাকে সৎ বানাবেই। বদলোকের সোহবত তোমাকে বদ বানাবেই।
-জালাল উদ্দিন রুমি
১৪) তোমার গোপন কথা পরম বন্ধুক্র নিকট ফাঁস করবে না, তাহলে সে তোমার সাথে শত্রুতা করতে পারবে না।
-মেনেন্ডার
১৫) বন্ধু যদি হও ,মেঘ এর মত, দুরে যেতে দিব না তো, বন্ধু যদি হও ,পাখির মতো , উড়ে যেতে দিবো না তো, কি করে বোঝাবো তোমায় মিস করছি কতো।
No comments:
Post a Comment